ঢাকাSunday , 19 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

admin
May 19, 2019 9:31 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ মে) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি সখিপুর কেবিএ কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিমউদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, পিআইও শফিউল বশার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তথ্য অফিসার সামছুন্নাহার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা ব্যাবস্থাপক মুক্তা রানী মন্ডল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আরকেবাপ্পাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি সচিব, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়া তথ্য পাওয়ার আবেদন এবং তথ্য না পেলে অভিযোগ প্রদানের উপায়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।