কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ মে) সকালে স্বেচ্ছাসেবী সংস্থা সমাধান এই উপবৃত্তির চেক বিতরণ করে।
চেক বিতরণ অনুষ্ঠানে সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মুনছুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাধানের উপ-পরিচালক আবু জাফর মাতুব্বর, সহ-পরিচালক শফিউল ইসলাম শফিক, অভিভাবক রোজিনা বেগম, শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ইউসুফ হোসেন, শাহারিনা খাতুন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
