ঢাকাSunday , 19 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ওয়াস ব্যবসায়ীদের পণ্য উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

admin
May 19, 2019 9:48 pm
Link Copied!

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের পণ্য উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম. আলাউদ্দিন মিলানয়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম খান। প্রশিক্ষণে ওয়াস ব্যবসায়ীদের পণ্য উন্নয়নে (প্রোডাক্ট প্রোমোশন) দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এসময় ব্যবসায়ী মো. কবীর হোসেন, মো. আওরঙ্গজেব, শেখ আহসান হাবীব, মো. আলাউদ্দিন, আল আমিন, আলফাজ উদ্দিন পিন্টুসহ মোট ২৪ জন ওয়াস ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আশা’র জেলা ব্যবস্থাপক শাহজাহান আলী। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।