ঢাকাSaturday , 18 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ইফতার মাহফিল

admin
May 18, 2019 10:18 pm
Link Copied!

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতক্ষীরার উদ্যোগে ইফতার মাহফিল ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. এস জেড আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক শিশু বিশেষজ্ঞ ডা. শামছুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। ইফতারের পূর্বে এমপি রবি উপস্থিত সকলের সাথে রমজানের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।