ঢাকাSaturday , 18 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাচারের কবল থেকে উদ্ধার হওয়া কিশোরীদের মাঝে হাঁস বিতরণ

admin
May 18, 2019 10:25 pm
Link Copied!

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে পাচারের কবল থেকে উদ্ধার হওয়া কিশোরীদের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ মে) সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজ কর্তৃক আয়োজিত ‘মানব পাচারের শিকার ভিকটিমদের উদ্ধার, প্রত্যাবাসন এবং প্রয়োজনীয় সেবা প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় উদ্ধার হওয়া কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৩ দিনের হাঁস প্রশিক্ষণ কর্মশালা শেষে এ হাঁস বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লুউসিএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাঁস বিতরণ করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
এসময় তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া তোমরা তোমোদের বাবা-মায়ের কাছে ফিরে আসতে পেরেছো। আর যারা ফিরে আসতে পারেনি তারা খুবই খারাপ অবস্থায় আছে। মেয়েরা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। তিনি কিশোরীদের উদ্দেশ্যে বলেন, যে কোন ঘটনা ঘটলে প্রথমেই বাবা-মাকে জানাতে হবে। পাচারকারীরা ভয়-ভীতি দেখাবে। তোমরা ভয় পেয়ে বসে থাকবে না প্রয়োজনের সিডব্লউসিএস, মহিলা অধিদপ্তর এবং পুলিশকে ৯৯৯ নাস্বারে জানাবে। তিনি আরও বলেন, সিডব্লিউসিএস উদ্ধার হওয়া কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তোমাদের মাঝে যে ২০টি হাঁস ও হাঁসের খাদ্য সামগ্রী বিতরণ করছে তা যতœসহকারে পালন করে নিজেদের পায়ে দাড়ানোর চেষ্টা করবে।
প্রজেক্ট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, জীবনে চলার পথে অনেক বাঁধা বিপত্তি আসবে সেগুলি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভয় পেয়ে বসে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে তাহলেই জীবনে সফলতা আসবে। তিনি বলেন আজ প্রশিক্ষণের শেষ দিন তোমাদের মাঝে ২০টি হাঁস দেওয়া হচ্ছে তা ভালভাবে পালন করে তোমাদের লেখাপড়ার খরচসহ পরিবারেরও আর্থিক স্বচ্ছলতা আনতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।