ঢাকাSaturday , 18 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার ১

admin
May 18, 2019 10:20 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফজর আলী (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ফজর আলী (৪২) কালীগঞ্জের কাশেমপুর গ্রামের দবির উদ্দীন খাঁনের ছেলে। মামলার এজাহারে জানা গেছে, গত ৫-৬-১৮ তারিখে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে দেবহাটা থানা মসজিদের জানালার পাশে একটি হলুদ খামে লিফলেট পাওয়া যায়। লিফলেটটিতে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক ও বিভ্রান্তিকর নানারকম কথা লেখা থাকে। লিফলেটটি সরকার বিরোধী হওয়ায় তাৎক্ষণিকভাবে দেবহাটা থানার বেতার বার্তা নং-৫৮, তাং-০৫-০৬-১৮ মূলে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সাতক্ষীরা বরাবর প্রেরণ করা হয়। এছাড়া এ বিষয়ে দেবহাটা থানার জি.ডি নং-১৭০, তাং-০৫-০৬-১৮ দায়ের করা হয়। একই সাথে তৎকালীন দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী ঘটনার বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে এসআই ইয়ামিন আলী উল্লেখ করেন, ফজর আলীসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞা সৃষ্টি করে পেনাল কোড ১৮৬০ এর ১২৪-ক ধারায় অপরাধ করেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইন ২ শাখা স্মারক নং- ৪৪.০০.০০০.০৫৬.০৪.০৫৭.১৭.১১১ তারিখ- ০৭-০২-২০১৯ মূলে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৯৬ ধারার বিধান মোতাবেক উল্লেখিত আসামির বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ১২৮-ক ধারায় মামলা রুজু করার অনুমতি প্রদান করলে দেবহাটা থানার এসআই হেকমত আলী মামলাটি দায়ের করেন। মামলা নং-০৮, তাং- ১৬-০৫-১৯ ইং। দেবহাটা থানার ওসি উজ্জ্বল কুমার মৈত্র রাষ্ট্রদ্রোহী মামলায় ফজর আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।