ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে দেয়াবর্ষিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
শনিবার (১৮ মে) বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দেয়াবর্ষিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রধান কার্যালয়ে এ কার্যক্রম চলে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি তপন কুমার গাইন, শিক্ষক শিব পদ মন্ডলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন ডা. মিনাক কুমার বিশ্বাস। এসময় বিভিন্ন জায়গা থেকে সেবা নিতে আসা ১শ ৪০জনকে সেবা দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
