ঢাকাFriday , 17 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

admin
May 17, 2019 10:58 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে শ্যামনগরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে ও আওয়ামী নেতা শেখ আব্দুস সালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, আওয়ামী নেতা স ম আব্দুস সাত্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, সুশান্ত বিশ্বাস বাবুলাল, ইউপি ভবতোষ মন্ডল, কুমুদ রঞ্জন গায়েন, মেহেদী হাসান মার”ফ প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।