বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় কুখরালী মোড়ে পৌর ৫নং ওয়ার্ড শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ৫নং ওয়ার্ড সভাপতি মাস্টার মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সভাপতি অ্যাভোকেট আল মাহমুদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক এম এ মুহিত, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু ও পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এসময়ে উপস্থিত ছিলেন পৌর সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন ও জি এম রফিকুল ইসলাম, পৌর ৫নং ওয়ার্ড সহ-সভাপতি সাদ্দাম হোসেন ও আব্দুল আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক আলমগির হোসেন, সাগর হোসেন, রবিউল ইসলাম, আব্দুস সামাদ, সোহাগ ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
