ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

admin
May 16, 2019 11:10 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল দোলনের সভাপতিত্বে ও গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মো. জহির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান। তিনি তার বক্তেব্যে বলেন, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় গ্রাম আদালত আইন অনুযায়ী নারী ও শিশু সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে অবশ্যই একজন নারী প্রতিনিধি থাকবে। এই তথ্যগুলো সাধারণ জনগণকে বুঝতে হবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে যারা আইনী সেবা নিতে আসবে তারা যেন হয়রানি না হয়, তারা যেন সঠিক বিচার পায়, সেটা নিশ্চিত করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ও জিএম শোকর আলী, মহিলা অধিদপ্তরের জাহিদ হাসান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।