ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিদ্যু‌তের আ‌লোয় আ‌লো‌কিত হ‌লো শ্যামনগ‌রের দুর্গম ঘোলা গ্রাম

admin
May 16, 2019 12:39 am
Link Copied!

কাশিমাড়ী প্রতিনিধি: বিদ্যু‌তের আ‌লোয় আ‌লো‌কিত হ‌লো শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের ঘোলা গ্রাম। বুধবার বিদ্যুতায়ন কর্মসূ‌চি উদ্বোধ‌নের মধ্য দি‌য়ে বিদ্যু‌তের আলোয় আলো‌কিত হ‌লো গ্রাম‌টি।
‌বেলা ১১টায় প্রধান অতি‌থি হি‌সে‌বে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-৪ আস‌নের এম‌পি জগলুল হায়দার এই বিদ্যুতায়ন কর্মসূ‌চি উদ্বোধন ক‌রেন।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, পল্লী বিদ্যুৎ শ্যামনগর অফিসের ম্যানেজার সন্তোস কুমার, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ সরদার, স্থানীয় ইউপি সদস্য রাজগুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঘোলা গ্রামে ১ কোটি ২০ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকা ব্যয়ে ১০ কিলোমিটার নতুন লাইন স্থাপন করা হ‌য়ে‌ছে।
এর মাধ্য‌মে ৬৮২টি পরিবারে বিদ্যুতায়‌নের আওতায় এ‌লো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।