ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, ফেনসিডিল এবং গাঁজা জব্দ করেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার বিকালে কাকডাংগা বিওপি’র সদস্যরা কুঠিবাড়ী মাঠ এলাকা থেকে ২০ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় চা পাতা, একই দিন রাতে কালিয়ানী বিওপি’র সদস্যরা কালিয়ানী এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ৭৫ কেজি ভারতীয় চা পাতা, বৃহস্পতিবার সকালে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাধবকাঠী এলাকা থেকে ১৮ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ভারতীয় চা পাতা, কুশখালী বিওপি’র সদস্যরা ছয়ঘরিয়া এলাকা থেকে ৮ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা এবং ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষিদাড়ী এলাকা থেকে ২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৫০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে।
