ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ছেলে ধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারপিটের অভিযোগ, মামলার প্রস্তুতি

admin
May 16, 2019 10:55 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত নুর আলী সরদারের মানসিক ভারসাম্যহীন ছেলে মোহাম্মদ ইউনুচ আলী সরদারকে (৪০) ছেলে ধরা রোহিঙ্গা ভেবে ব্যাপক মারপিটের অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ মে) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউনুচ আলীর ভাগ্নে মোহাম্মদ নুরুজ্জামান (২১) জানান, বুধবার বেলা ৩টার দিকে তার মামা মানসিক ভারসাম্যহীন ইউনুচ আলী বাড়ি থেকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুরে তার মামার বাড়ির উদ্দেশ্যে বের হন। পথিমথ্যে ওই ইউনিয়নের জাবাখালি নামক স্থানে পৌছালে তার মামাকে ছেলে ধরা রোহিঙ্গা বলে ব্যাপক মারপিট করেন স্থানীয় লোকজন।
পরবর্তীতে স্থানীয় কয়েকজন ইউনুচ আলীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় শ্যমনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।