ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এখনো কাগজপত্র আটকে রেখেছেন বহিষ্কৃত অধ্যক্ষ আক্তারুজ্জামান

admin
May 16, 2019 10:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: অনিয়ম-দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বহিষ্কার হয়েও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল ও কাগজপত্র আটকে রেখেছেন অ্যাড. আব্দুর রহমান কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ আক্তারুজ্জামান। এতে কলেজের কার্যক্রম পরিচালনায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম উল আলম। কলেজ পরিচালনার স্বার্থে ওই মালামাল ও কাগজপত্র কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানালে তিনি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করছেন। এ ঘটনায় ১৬ মে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম উল আলম। যার নং- ৮৮৮।
ডায়েরি সূত্রে জানা গেছে, অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে গত ৬ এপ্রিল কলেজের পরিচালনা পর্ষদ আক্তারুজ্জামানকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শামীম উল আলমকে নিয়োগ দেন। কিন্তু বহিষ্কৃত অধ্যক্ষের কাছে কলেজে নামীয় রুপালী ব্যাংকের চেক বই, যার হিসাব নং- ২৮৯৯০১০০১৩৯২০১৪১৪৭, কলেজের রেজুলেশন খাতা, কলেজের এফডিআর, ছাত্রীদের উপবৃত্তির অগ্রণী ব্যাংকের চেক বই, যার হিসাব নং- ০২০০০০১৩৯২০৪৪, শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত ব্যক্তিগত ফাইল এবং একটি ল্যাপটপসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। দ্রুত সেগুলো কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তিনি না দিয়ে তালবাহানা করতে থাকেন। সর্ব শেষ কয়েকজন শিক্ষক তার বাড়ি গিয়ে সেগুলো ফেরত দেওয়ার অনুরোধ জানানো হলে তিনি হুমকি-ধামকি প্রদর্শন করেন। এবিষয়ে কলেজ কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের দাবিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।