ঢাকাWednesday , 15 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

admin
May 15, 2019 11:56 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. মফিজুল ইসলাম (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ মে) সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল ইসলাম শ্যামনগর থানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে শ্যামনগরগামী ট্রাকটি বকচরা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।