শ্যামনগর প্রতিনিধি: শ্যমনগরে ‘বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নত স্বাস্থ্য জ্ঞান চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন’ বিষয়ক চার দিনব্যাপী ওয়াশ কর্মশালার ৩য় দিন অতিবাহিত হয়েছে।
বুধবার (১৫ মে) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন দেবনাথ, নকিপুর এইচসি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ।
কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন জাতীয় স্যানিটেশন প্রকল্পের সামাজিক উন্নয়ন কর্মকর্তা মোহাম্মাদ বাবুল আখতার ও জাতীয় স্যানিটেশন প্রকল্পের প্রাক্কলনিক মো. আনোয়ার হোসেন।
