ঢাকাWednesday , 15 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মথুরেশপুরে এআইআরপি নির্মাণ কাজ উদ্বোধন

admin
May 15, 2019 10:09 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী কৃষি কল্যাণ সমবায় সমিতির অফিসের পাশে আর্সেনিক আইরন রিমোভাল প্লান্ট (এআইআরপি) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১০টায় এআইআরপি নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনোর সভাপতিত্বে এবং নবযাত্র প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবযাত্রা প্রকল্পের ওয়াশ ইঞ্জিনিয়র আবুল খায়ের স্বপন, ওয়াটসান সদস্য খলিলুর রহমান, ভিডিসি সদস্য জাহানারা বেগম, পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মর্জিনা বেগম প্রমুখ।
উল্লেখ্য ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আওতায় সুপেয় পানির সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই এআইআরপি নির্মাণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।