ঢাকাWednesday , 15 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে প্রদীপ প্রকল্পের উপজেলা পর্যায়ে পরিচিতি সভা

admin
May 15, 2019 10:20 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপুলস (প্রদীপ) প্রকল্পের উপজেলা পর্যায়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিত্রাণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, এনজিও প্রতিনিধি সৈয়দ আকমল আলী, উজ্জ্বল মন্ডল, সুফিয়া খাতুন, দলিত প্রতিনিধি অসীম দাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিত্রাণের প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার রবিউল ইসলাম ও প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।