চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের উজিরপুর-চাম্পাফুল কালিবাড়ি সড়কে মটরসাইকেল ও নছিমন মুখোমুখি সংঘর্ষে কুল্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ দুইজন মারাত্মক আহত হয়েছেন।
বুধবার (১৫ মে) এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মটরসাইকেল আরোহী আশাশুনি উপজেলার কুল্যা ইউপি চেয়ারম্যন এসএম রফিকুল ইসলাম এবং তার সঙ্গী কাত্তিক ঘোষ।
স্থানীয়রা জানায়, কালিগঞ্জের উজিরপুর-চাম্পাফুল কালিবাড়ি সড়কে মটরসাইকেল ও নছিমন মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মটরসাইকেল আরোহী আশাশুনি উপজেলার কুল্যা ইউপি চেয়ারম্যন এসএম রফিকুল ইসলাম এবং তার সঙ্গী কাত্তিক ঘোষ গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
