ঢাকাTuesday , 14 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাশ নিয়ে যাওয়ার পথে লাশ হলো অ্যাম্বুলেন্সের হেলপার

admin
May 14, 2019 11:12 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: বেনাপোল থেকে লাশ নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিজেই লাশ হলো লাশবাহী অ্যাম্বুলেন্সের হেলপার সোহেল। যশোর মাগুরা সড়কের পুলেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল ঝালকাঠির সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ঢাকার যাওয়ার সময় মাগুরার পুলেরহাট এলাকায় পৌছুলে বিপরীত থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লাশবাহী অ্যাম্বুলেন্সের ড্রাইভার জাহাঙ্গীর হোসেন ও হেলপার সোহেল গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তারেক সামস্ হেলপার সোহেলকে মৃত ঘোষণা করেন আর ড্রাইভার জাহাঙ্গীরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।