ঢাকাTuesday , 14 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফসল্যের ন্যায্য দাম নিশ্চিতের দাবিতের সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের মানববন্ধন

admin
May 14, 2019 11:11 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদ যশোর জেলা শাখা।
মানববন্ধন চলাকালে সংগঠনের আহ্বায়ক আফরোজা সুলতানা মৌ বলেন, এদেশের কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করেও তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অথচ মধ্যস্বত্বভোগীরা বিনা পরিশ্রমে এই কৃষকদের ফসলের মূল্য শোষণ করে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে। তাই দেশের কৃষি ও কৃষককে বাঁচাতে দ্রুত উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। এজন্য কৃষি উপকরণের দাম কমাতে হবে।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস করতে হবে। কৃষকদের সহজ শর্তে ঋণ দিতে হবে এবং প্রকৃত কৃষকদের মাঝে ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।