ঢাকাTuesday , 14 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বাস-টেম্পু সংঘর্ষে নিহত ১, চালক-হেলপার আটক

admin
May 14, 2019 10:48 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় বাস-টেম্পু মুখোমুখি সংঘর্ষে মৃত্যুঞ্জয় কুমার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃত্যুঞ্জয় কুমার সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকার নরেন্দ্র বাছাড়ের ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের বঙ্কিমচন্দ্রের ছেলে তাপস কুমারকে আশংকাজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুঞ্জয় কুমারসহ অন্যান্যরা টেম্পুযোগে শ্যামনগরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে পারুলিয়ায় পৌঁছুলে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৪৫০২২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুঞ্জয় কুমার। এছাড়া আশংকাজনক অবস্থায় তাপসকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, এঘটনায় ঘাতক বাস, টেম্পু ও বাসের হেলপারকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।