ডেস্ক রিপোর্ট: স্থানীয় পত্রিকার পরিবারবর্গের সম্মানে সোমবার (১৩ মে) লেক ভিউ অডিটোরিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করেন সাতক্ষীরায় সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন।
ইফতার মহফিলে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতে সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক একেএম আনিছুর রহমান, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক যুগের বার্তা’র সম্পাদক আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ, আজকের সাতক্ষীরার সম্পাদক মোহসিন হোসেন বাবলু, সাপ্তাহিক ইচ্ছা নদীর সম্পাদক মোকছেমুল হাকিম, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়না, মনিরুল ইসলাম মনি, শাকিলা পারভিন জুঁই, এবিএম মোস্তাফিজুর রহমান, এম রফিক, বৈশাখী টিভির শামীম পারভেজ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব, সাতনদীর বার্তা সম্পাদক মাসুদুর রহমান, দৈনিক প্রবাহের শহিদুল ইসলাম, আকতারুজ্জামান বাচ্চু, ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন, এশিয়ান টিভি’র মনিরুজ্জামান তুহিন, গাজী টিভি’র কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে স্থানীয় পত্রিকায় কর্মরত সংবাদ কর্মীরা অংশ নেন।
