ডেস্ক রিপোর্ট: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বল্লী ইউনিয়ন প্রতিনিধি মামুনুর রশীদ মামুনের চাচী শাহেদা খাতুন (৪৫) ব্রেন স্ট্রোক জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (১২ মে) রাত ১০টার দিকে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের আব্দুস সাত্তার মোড়লের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার সকাল ১১টায় ১ম ও যোহর বাদ ২য় নামাজে যানাজা শেষে তাকে নারায়নপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, সাংবাদিক মামুনুর রশীদ মামুনের চাচীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
