ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমা খানম

admin
May 13, 2019 9:48 pm
Link Copied!

মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর: মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন নাজমা খানম। সোমবার (১৩ মে) বেলা ১২টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁকে শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। একই সাথে শপথ নিয়েছেন উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার। শপথ গ্রহণ শেষে নাজমা খানম আগামী দিনে মণিরামপুরকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে মানুষের সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে নাজমা খানম সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুকে পরাজিত করে মণিরামপুর উপজেলা পরিষদের ৬ষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি টানা দুই বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।