ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরুসহ বিভিন্ন মালামাল জব্দ

admin
May 13, 2019 10:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে দেশী সুপারী ও ভারতীয় মদ, জুতা, সেন্ডেল, চা পাতা, এড়ে গরু, খেলনা, কাপড়, ফিজ আপ জুস ও পালসার মটর সাইকেল জব্দ করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার দুপুর আড়াইটায় ভোমরা বিওপি’র টহল সদস্যরা ঘোষপাড়া এলাকা থেকে ৩৭ হাজার টাকা মূল্যের ৯৩ জোড়া ভারতীয় জুতা-সেন্ডেল জব্দ করে। অপরদিকে, শনিবার দিবাগত রাত ৯টায় একই বিওপি’র সদস্যরা মন্দির পোস্ট থেকে ২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ১৫০ সিসি পালসার মটরসাইকেল, ৬৪ হাজার টাকা মূল্যের ১৮৪ জোড়া ভারতীয় জুতা-সেন্ডেল জব্দ করে।
অন্যদিকে সোমবার সকার ৯ টায় ভোমরা বিওপি’র টহল সদস্যরা বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে ৩ হাজার টাকা মূল্যের ১০ কেজি বাংলাদেশি সুপারী ও ১ হাজার ৭০০ টাকা মূল্যের ১৭টি ফিজ আপ কোল্ড ড্রিংস জব্দ করে। একই দিন সকাল সাড়ে ৮টায় ভোমরা বিওপি’র সদস্যরা ভোমরা আইসিপি এলাকা থেকে ৩ হাজার টাকা মূল্যের দুই বোতল ভারতীয় মদ জব্দ করে।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা হাড়দ্দা ২নং পোস্ট এলাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের চারটি ভারতীয় এড়ে গরু জব্দ করে। অপরদিকে সোমবার সকাল সাড়ে ৭টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা হারদ্দা এলাকা থেকে ৮ হাজার টাকা মূল্যের ৪০০টি ভারতীয় খেলনা জব্দ করে।
রোববার দিবাগত রাত ৮টায় ঝাউডাংগা বিওপি’র সদস্যরা কাউনডাংগা থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে। একইদিন সন্ধ্যা ৭টায় কলারোয়া কোল্ড স্টোরের পাশ থেকে ২০ হাজার টাকা মূল্যের ৬৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। এছাড়াও সোমবার ১০টায় একই বিওপি’র সদস্যরা বিনেরপোতা থেকে ৪০ হাজার টাকা মূল্যের ২০টি ভারতীয় কাপড় জব্দ করে।
সোমবার ভোর সাড়ে ৪টায় মাদরা বিওপি’র সদস্যরা রাজপুর এলাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় নতুন পালসার মটর সাইকেল জব্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।