গগণ পানে মুক্ত মিছিল
বদ্ধ দ্বারে নাহি রয়,
স্বাধীন ওরা যুক্ত দলে
রুদ্ধশ্বাসে মিলিয়ে যায়।
হাওয়ার বেগে উড়ছে তারা
পার হবে ঐ তেপান্তর,
শেকল বেড়ি ভাঙ্গবে এবার
স্বাক্ষ্য দেবে যুগান্তর।
আঁধার ফুঁড়ে আলোক রাজি
মিলবে সুখের ঠিকানায়,
জীবন টারে নিয়ে যাবে
স্বাধীন প্রাণের সীমানায়।
কাঁটার আঘাত বক্ষ দিয়ে
করবে সে পথ সমতল,
ভাগ্য লিখন খন্ডিবে আজ
বদলাবে ঐ কর্মফল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
