ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: মমতাময়ী ‘মা’

admin
May 13, 2019 8:56 pm
Link Copied!

আমার জন্মতে তোমার অসহনীয় ব্যথা,
তবু লোচনে তোমার আনন্দ-অশ্রু।
এই বুঝি তোমার নারী রূপে পূর্ণতা-
পেয়ে আজি মাতৃত্বের সাধ।
মা’ তোমার দুগ্ধে গড়া শরীর
তোমার পরম যতেœ লালিত এ দেহ।
যখনই আমার হাঁটতে যেয়ে পড়তে শেখা
তোমার আঙ্গুল ধরে আবার দাঁড়াতে শেখা।
আমার মুখে আধ-আধ সুরে ‘মা’ বলা; সে তো-
তোমার মুখের বুলি শুনেই আমার কথা বলা।
মমতার আঁচলে, পরম যতেœ তোমার বুকে
আমার তিলে তিলে বেড়ে ওঠা।
মা’ তোমার খোকা আজ বেশ বড়
তবে তোমার কাছে আজও সেই ছোট্ট খোকা।
তোমায় ছাড়া তোমার খোকা আজ অনেক দূরে
শিখছে জ্ঞান দেশ বিদেশ ঘুরে।
তোমার খোকা ফিরবে তোমার বুকে
ক্লান্ত শ্রান্ত তোমার ছোট্ট খোকা।
বলবে তখন তুমি-
“দেখছি অনেক রোগা হয়ে গেছিস,
বুয়ার হাতের রান্না কি খেতে পারিস?”
পরম আদরে নিজ হাতে মাখি ভাত
আমার মুখে দিচ্ছ তুমি তুলে।
এ যে জন্মান্তরের বাঁধন!
বুকের ভেতর যতন করে
মায়ার আঁচলে আমায় মুড়ে
আর তো রাখেনি কেউ মা’তুমি ছাড়া।
বাসেনি আমায় কেউ এত ভাল
মা’তুমি যত বেসেছ ভাল মোরে।
বিধাতা আমায় তোমার গর্ভে দিয়ে
ধন্য আমায় করেছে।
হে পরম করুনাময়, আমায় দিও শক্তি তুমি
জীবন আমার থাকতে
যেন আমার মায়ের কোন কষ্ট না হয়।
মা’গো ভালবাসি তোমায়,
মুখে তা বলতে লজ্জা পাই।
মা’গো তোমার হাসিতে বেহেশত্ আমার,
তোমার অশ্রুতে দোযখ।
তোমার পায়ের নিচে বেহেশত্ আমার,
ঠাই দিও আমায় মা’গো তোমার কোলে-
রাজপ্রাসাদ আমি না চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।