সমীর রায়, প্রতিনিধি: আশাশুনিতে ভোক্তা অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রত্যেক বাজারে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো, সঠিক ওজন ও ভেজাল মুক্ত খাদ্য দ্রব্য বিপণনসহ বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১০টায় পরিষদের সম্মেলনের কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী আখতার হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আ.ব.ম মোছাদ্দেক, এসএম রফিকুল ইসলাম, দিপঙ্কর সরকার, জনস্বাস্থ্য প্রোকৌশলী দারুস সালাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল, কামরুন্নাহার কচি, বুদ্ধবে সরকার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
