পুরাতন সাতক্ষীরার মায়ের বাড়ি মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রোববার বিকাল ৪টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্যের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পিটিআই সুপারিনটেনডন্ট এস এম রাউফার রহিম। আরও উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খুলনা বিভাগের মাস্টার ট্রেইনার মনোতোষ কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
