ঢাকাSunday , 12 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরুসহ বিভিন্ন মালামাল জব্দ

admin
May 12, 2019 9:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ, গরু, বাই সাইকেল, কাপড় এবং হাত পাখা জব্দ করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, শনিবার বিকাল ৫টায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষিদাড়ী এলাকা থেকে ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৫০০ টাকা মূল্যের এক বোতল ভারতীয় মদ জব্দ করে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা হাড়দ্দা ২নং পোস্ট এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করে। একই দিন রাত ১০টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। অপরদিকে রোববার সকাল ৭টায় গাড়াখালী পাকা রাস্তার উপর থেকে ১৪ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
এছাড়া রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় একই বিওটির সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি বাই সাইকেল ও ২ হাজার ৫০০ টাকা মূল্যের ২৫০টি ভারতীয় হাত পাখা জব্দ করে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা দক্ষিণ তলুইগাছা আমবাগান এলাকা থেকে ১ লক্ষ টাকা মূল্যের দুটি ভারতীয় গরু জব্দ করে।


রোববার ভোর ৪টায় মাদরা বিওপি’র সদস্যরা শ্মশান মাঠ এলাকা থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের পাঁচটি ভারতীয় গরু জব্দ করে। অপর দিকে, একইদিন সকাল সাড়ে ৫টায় কালীবাড়ি মাঠ এলাকা থেকে ২ লক্ষ টাকা মূল্যের ৮০টি ভারতীয় কাপড় জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।