ঢাকাSunday , 12 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরলোকগমন করেছেন কলারোয়ার বিশিষ্ট আইনজীবী কিনু লাল গাইন

admin
May 12, 2019 10:04 pm
Link Copied!

কেড়াগাছি প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কিনু লাল গাইন মৃত্যুবরণ করেছেন।
রবিবার (১২ মে) ভোর ৫টার দিকে খুলনার শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোসলেহ উদ্দিন গাইনের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মাত্র ছেলে অ্যাডভোকেট সাগর লাল গাইন, দুই মেয়ে, মেজ ভাই কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক দুলাল চন্দ্র গাইনসহ অসংখ্য সহকর্মী, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন ।
তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে তিনি কর্মজীবন অতিবাহিত করেন।
এদিকে, সদ্য প্রয়াত এই আইনজীবীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তার গ্রামের বাড়ি কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ছুটে আসেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, শাহানাজ নাজনীন খুকু, সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মোর্শেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিঞা, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।