ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পল্লী বিদ্যুতের ডিজিএম শৈলেন্দ্রনাথ আর নেই

admin
May 11, 2019 10:16 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত বিশ্বনাথ পালের ছেলে শৈলেন্দ্রনাথ পাল (৫৫) আর নেই।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যশোর নোভা হাসপাতালে হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কর্মজীবনে তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর জোনাল অফিসের পল্লী বিদ্যুৎতের ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার বেলা ১২টায় পিরোজপুর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ইঞ্জিনিয়র মোহাম্মদ আলতাপ হোসেন, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ইঞ্জিনিয়র সন্তোষ কুমার সাহা, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জিয়াউর রহমান, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।