ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin
May 11, 2019 9:20 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সিং অফিসার শাহীনুর আক্তার তানিয়াকে কিশোরগঞ্জে চলন্তবাসে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরা। শনিবার বেলা ১২টায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার অপর্ণা রানী পাল, নার্স অনন্যা ইসলাম, ফতেমা, রুনা লায়লা, শেফালী, রেবেকা সুলতানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পৈশাচিক নির্যাতন চালিয়ে নার্সিং অফিসার শাহীনুর আক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা ধর্ষকদের ফাঁসির দাবি জানায়।
উল্লেখ্য, ৬ তারিখ সোমবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের পিরিজপুর রুটে চলাচলকারী ‘স্বর্ণলতা’ পরিবহনের একটি চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণের শিকার হন। তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাস থেকে ফেলে দেয়া হয়। এ ঘটনায় তানিয়ার বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় বাসচালক নূরুজ্জামান ওরফে নূর মিয়া (৩৮) ও হেলপার লালন মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওই বাসের পিরোজপুর ও কটিয়াদীর দুই লাইনম্যানসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।