ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা: ছেলের সন্ধান পেতে বাবার সংবাদ সম্মেলন

admin
May 11, 2019 2:21 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘গভীর রাতে সাদা পোশাকধারীরা আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। আমি আমার ছেলের সন্ধান চাই।’ এই আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাদনীমুখা গ্রামের বৃদ্ধ আজিজুল শেখ।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে আজিজুল শেখ বলেন, তার ছেলে হাসান শেখ দিনমজুর। সে স্ত্রীকে নিয়ে কালিগঞ্জের কুশুলিয়ায় ভাড়া বাড়িতে থাকে। গত ৭ মে রাত ১২টায় ভাড়া বাড়ি থেকে অস্ত্রধারী সাদা পোশাকের কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। এসময় পত্রবধূ বিষয়টি জানতে চাইলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা। সেই থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কালিগঞ্জ থানায় ১০ মে তার সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি বলেন, ছেলের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। আমরা ছেলের সন্ধান চাই।

সংবাদ সম্মেলনে তিনি তার ছেলেকে ফিরে পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।