ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

admin
May 11, 2019 9:46 pm
Link Copied!

তালা প্রতিনিধি: ‘পাখি রক্ষায় একটাই পণ, বন্ধ করি প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।
শনিবার (১১ মে) সকালে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর আয়োজনে এবং সেভওয়াইল্ড লাইফ’র সহযোগিতায় তালা শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেভওয়াইল্ড লাইফের তালা উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্মা ডা. সঞ্চয় বিশ্বাস। সেভওয়াইল্ড লাইফের কর্মকর্তা রাশেদ বিশ্বাসের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষক অচিন্ত্য কুমার সাহা, মো. শফিকুল ইসলাম, মো. মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ সাক্ষর এবং স্কুল শিক্ষিকা চন্দনা রানী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।