কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের চিংড়া বাজারে মুদি দোকানে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভুত হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার চিংড়া বাজারের মুদি ব্যবসায়ী অমল দত্তের দোকানে শনিবার সকাল ৭টার দিকে আগুন লাগে। স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভায়। তবে আগুন নেভানোর আগেই ভিতরে থাকা লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আবার স্থানীয় অনেকেই বলেছেন, অমল দত্ত সকালে তার মুদি দোকান খুলে ধুপ জালিয়ে আবার দোকান বন্ধ করে মাঠে যান। ওই ধুপের আগুনেও অগ্নিকাণ্ডে ঘটতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
