ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুই গাঁজা ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

admin
May 11, 2019 9:23 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিকে শরিফুল ও জীবন নামে দুই গাঁজা ব্যবসায়ীসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, শুক্রবার (১০ মে) রাতে কাদাকাটি গ্রামের গফফার বেগের ছেলে শরিফুল ইসলাম নিজ বাড়িতে গাঁজা বিক্রির সময় তাকে ১’শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক মামলার ওয়ারেন্টের আসামি বড়দুর্গাপুর গ্রামের নাজমুল সানা ও বেউলা গ্রামের আদর অধিকারীকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, শনিবার (১১ মে) সকালে গাঁজা বিক্রির সময় শ্রীধরপুর বাজার থেকে দরগাহপুর শেখপাড়ার মৃত শেখ মহিনুর রহমানের ছেলে শেখ তবিবুর রহমান (জীবন) কেও ১’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।