দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ক্রেতা সেজে ৩৪ বোতল ফেনসিডিলসহ সাজু (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শুক্রবার (১০ মে) সকাল ১০টার দিকে উপজেলার নাংলা গ্রামে নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রয়কালে তাকে হাতে নাতে আটক করা হয়।
আটক সাজু নাংলা গ্রামের নুর ইসলাম বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ এর কর্মকর্তা মেজর শামিম হোসেন জানান, সকালে ফেনসিডিল ক্রেতা সেজে সাজুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ফেনসিডিল বিক্রয়কালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
