দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিজিবির অভিযানে দুটি ভারতীয় গরুসহ একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবির দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নওয়াপাড়া গ্রামের কেওড়াতলা এলাকার বেড়িবাঁধের উপর থেকে দুটি ভারতীয় গরুসহ নাংলা গাজীপাড়া গ্রামের বিলাত গাজীর ছেলে লিটন গাজী (২৪) কে আটক করা হয়। এসময় কালীগঞ্জ উপজেলা খানজিয়া গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে আফছার আলী সরদার (৪০) পালিয়ে যায়। এ ঘটনায় হালিদার ভিকারুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৪, তাং- ১০-০৫-১৯ ইং।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
