সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভার চারজন স্যানিটারী ন্যাপকিন ব্যবসায়ীর কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। শহরের সুলতানপুরস্থ কিশোরী স্যানিটারী ন্যাপকিন উৎপাদন কেন্দ্রে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম খান। কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক রাবেয়া খাতুন। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সালমা খাতুন, আসমা খাতুন, মিতা ঘোষ ও জেসমিন আরা। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন অত্র সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার রোকসনা পারভীন ও টুম্পা খাতুন। প্রশিক্ষণে উৎপাদিত পণ্য সহজ মূল্যে কিশোরীদের নিকট পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
