শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাশিমাড়ি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার জানান, দন্ডবিধি ১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানদারদের মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে তিনি কাশিমাড়ির মাছবাজার, কাঁচা তরকারির বাজার ও মাংসের বাজার তদারকী করেন এবং জব্দকৃত মেয়াদবিহীন পণ্য ধ্বংস করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
