ঢাকাThursday , 9 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের বিদ্যুৎ সমস্যা নিয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময়

admin
May 9, 2019 10:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরে ঘন ঘন লোড শেডিং নিয়ে নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার নেতৃবৃন্দ সাতক্ষীরা পাওয়ার হাউজে ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৯ মে) সকালে তারা এই মতবিনিময় করেন।
এসময় নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, সাতক্ষীরা শহরের প্রায় ৯৬ কি.মি সঞ্চালনের তার পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় ছোটখাট কারণে লিকেজ সৃষ্টি হয়। এসব লিকেজ খুঁজে বের করতেও অনেক কষ্ট হয়। স¤প্রতি ক্রুটিপূর্ণ ওই ৯৬ কিমি তার সম্পূর্ণ পাল্টিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। এসকল কারণে সাতক্ষীরা শহরের চাহিদামত ১৭ মেগাওয়াট বিদ্যুৎ ন্যাশনাল গ্রিড থেকে পেলেও সঞ্চালন লাইন সংস্কার ও মেরামতের কারণে মাঝে মাঝে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হচ্ছে। এছাড়াও সড়ক স¤প্রসারণের জন্য বিদ্যুতের খুঁটি স্থানান্তরের কারণে বিনেরপোতা ৩৩ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে সংযোগ বিচ্ছিন্ন রাখতে হয়।
রাতে অনেক সময় বহু বাড়িতে অননুমোদিত এসি চালানোর কারণে ওভারলোড হয়ে ট্রান্সমিটারের ফিউজ আউট হয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। নাগরিক নেতৃবৃন্দ এসময় নির্বাহী প্রকৌশলীকে দ্রুত সকল সংস্কার কাজ শেষ করে সাতক্ষীরা শহরবাসীকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানান। নির্বাহী প্রকৌশলী আশাবাদ ব্যক্ত করেন যে, পুরনো তার বদলের কাজ দ্রুত শেষ করা হবে এবং অন্যান্য সমস্যাও কাটিয়ে খুব দ্রুত সাতক্ষীরার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আধুনিক ও নিরবচ্ছিন্ন করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলন মঞ্চের সুধাংশু সরকার, কল্যাণ ব্যানার্জি, হাফিজুর রহমান মাসুম, স ম তুহিন, পলাশ রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।