ঢাকাThursday , 9 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

admin
May 9, 2019 9:58 pm
Link Copied!

মণিরামপুর (যশোর): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া একটি নতুন সরকারি অ্যাম্বুলেন্স মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। এ সময় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, যশোরের সিভিল সার্জন ডা. দিলিপ কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শুভ্রা রাণী দেবনাথসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, কর্মকারীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে পর্যালোচনা শেষে চিকিৎসা সেবার মান বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।