ঢাকাThursday , 9 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ফেনসিডিলসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

admin
May 9, 2019 9:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ, তালাচাবি, শাড়ি, বাই সাইকেল এবং চাপাতা জব্দ করেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার বিকাল সাড়ে ৪টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১০০টি ভারতীয় তালাচাবি, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় ভাদিয়ালী এলাকায় এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের ২০টি ভারতীয় শাড়ি, রাত সাড়ে ৪টায় কাউনডাংগা পাকা রাস্তা থেকে ২১ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় বাই সাইকেল ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি কাঁচা রাস্তা থেকে ১৪ হাজার টাকার দুটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
এদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা সোনাই খাল পাড় থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪০টি ভারতীয় শাড়ি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ১২ হাজার টাকা মূল্যের ৪০ কেজি ভারতীয় চা পাতা, একই দিন বিকাল ৪টায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ি থেকে ৮ হাজার টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ হাজার টাকা মূল্যের দুই বোতল ভারতীয় মদ জব্দ করে।
একই দিন সকাল ১০টায় হিজলদী বিওপি’র সদস্যরা বরালী থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।