ঢাকাThursday , 9 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

admin
May 9, 2019 9:58 pm
Link Copied!

স.ম ওসমান গনী সোহাগ: ঘূর্ণিঝড় ফণী পরবর্তী উপকূলীয় অঞ্চলের দ্বীপবেষ্টিত গাবুরা ইউনিয়নের ২৩০০ (দুই হাজার তিনশত) পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম মাসুদুল আলমের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জি.এম মুজিবুর রহমান মুজিব, বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব কার্তিক চন্দ্র মন্ডল, মো. আবু হাসানসহ ইউনিয়ন পরিষদের সকল মেম্বার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।