কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারি গ্রামের মৃত মাজেদ আলী গাজীর ছেলে মাদক ব্যবসায়ী হায়দার হোসেন’র (৫৪) বাগবাটি মৎস্য ঘেরে মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক জিয়ারত আলীর নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী হায়দার আলীসহ অজ্ঞাত ৩-৪ জন পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তার মৎস্য ঘেরের বাসায় তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার (৯ মে) থানার সহকারি উপ-পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে হায়দার আলীকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩-৪ জনের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
