কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আফরোজা খাতুন (২৪) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মুত্যু হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী এবং ওই ইউনিয়নের বামনেরচক গ্রামের মোহাম্মদ রাশেদ আলীর মেয়ে।
নিহত গৃহবধূর ভাই আফজাল হোসেন (২৬) জানান, তার ভগ্নিপতি আলমগীর হোসেন দীর্ঘদিন যাবৎ কাজের সুবাদে দেশের বাইরে অবস্থান করছিলেন এবং তার বোন দুই ছেলে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতো।
বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বোন আফরোজার সাথে শ্বশুর বাড়ির লোকজনের বাগবিত-া হয়। একপর্যায়ে শ্বশুর-শাশুড়ি এবং শ্বশুর বাড়ির লোকজন বোন আফরোজাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য আফরোজার মৃতদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাহিজুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এদিকে, এ ঘটনার পর আফরোজা খাতুনের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
