ঢাকাWednesday , 8 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১৫৮তম জন্মবার্ষিকীর সভায় এমপি রবি: রবি ঠাকুর বাংলা সাহিত্যের পূর্ণতা দিয়েছেন

admin
May 8, 2019 10:22 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী ২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ কেবল তার সময়ের কবি নন, তিনি সর্বকালের কবি। তিনি বাংলা সাহিত্যকে পূর্ণতা দিয়েছেন, দিয়েছেন বিশ্ব সমাজে উচ্চ প্রতিষ্ঠা ও মর্যাদা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, সুরকার ও দার্শনিক। রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী হতে শিক্ষা দিয়েছেন। স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন দেশের মানুষ কিছু ভাবতে পারে না তেমনি কবিগুরু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের কোন কিছু সম্ভব নয়। তিনি ছিলেন মানবতার কবি এবং অসা¤প্রদায়িক চেতনার কবি। তার লেখনীতে সবসময় মানবতার কথা এবং অসা¤প্রদায়িক চেতনাসহ দেশপ্রেমের কথা ফুটে উঠেছে। তাই বাংলাদেশকে বিনির্মিত করতে এবং সমাজের উন্নয়ন ঘটাতে হলে রবীন্দ্রনাথকে অনুসরণ করতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, উপভাষাবিদ অধ্যাপক কাজী মো. ওলিউল্লাহ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, কবি ও সাহিত্যিক শুভ্র আহমেদ, প্রাবন্ধিক কবীর রায়হান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, কবি ও সাহিত্যিক শহিদুর রহমান, মনিরুজ্জামান ছট্টু, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, দিলরুবা রোজ, কবি ও সাহিত্যিক স.ম তুহন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।