বড়দল প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী ৬৫ দিন সাগরে সকল প্রকার মাছ ধরা বন্ধ নিশ্চিত করতে আশাশুনির বড়দল ইউনিয়নের মৎস্য শিকারীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিকালে বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার আগামী ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সকল ধরণের মাছ ধরা বন্ধের ঘোষণা দিয়েছে। তাই ৬৫ দিন সকল মৎস্যজীবীকে এলাকায় থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার সহযোগিতা করবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান ও সহকারী মৎস্য কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান।
